Jalpaiguri: দেওয়ালির আমেজে জলপাইগুড়ির দিনবাজার এখন রঙে-রঙে ভরপুর। বাজারজুড়ে সাজানো রয়েছে নানান রকমের মাটির প্রদীপ—লাল, নীল, হলুদ, সবুজ রঙে আঁকা শিল্পীর ছোঁয়ায় ঝলমল করছে প্রতিটি প্রদীপ। সকাল থেকেই ভিড় উপচে পড়েছে ক্রেতা-বিক্রেতাদের। কেউ কিনছেন ঘর সাজানোর জন্য, কেউ আবার পূজার জন্য সংগ্রহ করছেন প্রদীপের থালা। বিক্রেতাদের মুখে হাসি—ভালো বিক্রির আশায় উৎসবের আনন্দে মেতে উঠেছেন তারাও। আলোয় আলোকিত এই উৎসবের আগমনী বার্তা যেন ছড়িয়ে পড়েছে দিনবাজার সহ শহর এবং সংলগ্ন এলাকার প্রতিটি কোণে, মাটির প্রদীপে জ্বলছে আনন্দ ও আশার আলো।
Select Live Blog:
Breaking News LIVE Update: এবার SIR নিয়ে হুঁশিয়ারি অভিনেতা-বিধায়ক সোহমের! 'যদি এক মিনিটের জন্য গণতন্ত্রের কথা ভুলে যাই…'
Live Blog Date:
Friday, October 17, 2025 – 09:30
