পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দাঁড়িয়ে থাকা এক সেনাসদস্য।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানের বিরুদ্ধে তাদের ভূখণ্ডে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠিগুলোকে আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে, যে দাবি তালেবান সরকার প্রত্যাখ্যান করেছে (ফাইল ছবি)

রবিবার পাকিস্তান তাদের সীমান্ত সংলগ্ন আফগান প্রদেশগুলোতে বিমান হামলা চালিয়েছে এবং স্থলসেনা পাঠিয়েছে। এ হামলার ফলে অনেক মানুষ নিহত হয়েছে বলে তালেবান কর্মকর্তারা জানিয়েছেন।

আফগানিস্তানের তালেবান সরকার এই “কাপুরুষোচিত কাজ”-এর নিন্দা জানিয়েছে এবং একে “অপরাধ ও নৃশংসতা” বলে আখ্যা দিয়েছে।

বিবিসি পশতুকে তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, বেসামরিক নাগরিকসহ অন্তত ১০০ জন নিহত বা আহত হয়েছেন।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, সশস্ত্র গোষ্ঠিগুলোর আস্তানা লক্ষ্য করে চালানো হামলায় ২৯ জন ‘জঙ্গি’ নিহত হয়েছে।

তিনি আরও বলেন, এই হামলাগুলো ছিল “নিরীহ মানুষের ওপর সাম্প্রতিক সন্ত্রাসী হামলার” জবাব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *