অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
ছবির ক্যাপশান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

বাংলাদেশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে দেড় বছরের শাসনামলে হওয়া দুর্নীতির অভিযোগ তদন্তের আহবান জানিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

দুর্নীতিবিরোধী বেসরকারি সংস্থা টিআইবির এক রিপোর্টকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে তিনি ওই সময়ে হওয়া দুর্নীতি তদন্তের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন।

রোববার রাতে জাতীয় সংসদে তিনি যখন এ অনুরোধ করেন তখন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও সংসদে উপস্থিত ছিলেন। সরকারি দলের সদস্যরা এ সময় টেবিল চাপড়ে মি. আহমদের বক্তব্যকে সমর্থন জানান।

যদিও সরকারের বিভিন্ন সূত্র ইঙ্গিত দিচ্ছে যে, সংসদে আলোচনার সূত্রপাত হলেও ‘অন্তর্বর্তী সরকারের দুর্নীতি’ তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা এখন পর্যন্ত সরকারের দিক থেকে নেই।

অন্তর্বর্তী সরকারের সময়ে কয়েকজন উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের বর্তমান মুখ্য সচিব তখন আটজন উপদেষ্টার বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতির’ অভিযোগ করে আলোচনায় এসেছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *