একজন স্বর্ণকেশী নারী বেগুনি টপ ও সানহ্যাট পরে পিসার হেলানো টাওয়ারের সামনে এমনভাবে ছবি তুলছেন যেন তিনি হাত দিয়ে সেটিকে ধরে রেখেছেন।

ছবির উৎস, Sol de Zuasnabar Brebbia via Getty Images

পিসার হেলানো টাওয়ার ইতালির অন্যতম প্রতীকী স্থাপনা। তবে এটি একমাত্র কাঠামো নয় যা একপাশে হেলে আছে।

নেদারল্যান্ডসের ড্যান্সিং হাউস থেকে শুরু করে চীনের টাইগার হিল প্যাগোডা পর্যন্ত বিশ্বজুড়ে এমন অনেক বেঁকে বা হেলে থাকা স্থাপনা রয়েছে।

কিন্তু এগুলো কেন হেলে থাকে? আর কেন হেলে থাকারও পরও সেগুলো ভেঙে পড়ে না?

কেন কিছু ভবন হেলে থাকে?

কোনো কাঠামো একপাশে হেলে থাকার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে- জানান নেদারল্যান্ডসের ডেলফ্‌ট ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং গবেষণা প্রতিষ্ঠান ডেল্টারেস-এর জিওটেকনিক্যাল প্র্যাকটিসের সহযোগী অধ্যাপক ড. ম্যান্ডি কর্ফ।

কিছু ক্ষেত্রে ভবনের ভিতের ধরনের কারেণেও এটা হয়, যেমন নেদারল্যান্ডসের ড্যান্সিং হাউজ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *