হরমুজ প্রণালির কাছে উপসাগরে কার্গো জাহাজ

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, হরমুজ প্রণালির কাছে উপসাগরে কার্গো জাহাজ

হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে মার্কিন সামরিক বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে একটি “বোকামিপূর্ণ যুদ্ধ লঙ্ঘন” করার অভিযোগ তুলেছিলেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা শুক্রবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার অবস্থানে আঘাত হেনেছে।

তারা বলেছে, বৃহস্পতিবার একটি কার্গো জাহাজে ড্রোন হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। এই ঘটনায় ওই অঞ্চলে আটকে পড়া হাজার হাজার নাবিককে সরিয়ে নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত হয়ে গেছে।

তেহরান বলেছে, গুরুত্বপূর্ণ এই উপসাগরীয় নৌপথ দিয়ে পাড়ি দেওয়ার সময় জাহাজটি অনুমোদনহীন পথ ব্যবহার করছিল, তাই সেটিতে হামলা করা হয়।

ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এই হামলাকে আগের দিনের ড্রোন হামলার “শক্তিশালী জবাব” হিসেবে বর্ণনা করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *