হালকা পটভূমিতে ফিফা বিশ্বকাপের একটি স্ট্যান্ডের অন্ধকার ছবি, যেখানে দর্শকদের পেছনের একটি স্তম্ভে বিশ্বকাপের লোগোটি নীল আলোয় আলোকিত।

ছবির উৎস, Jordan Teller/ISI Photos via Getty Images

বিশ্বকাপ মাঠের একদম মাঝামাঝি জায়গায় ও সবার সামনের সারির ছয়টি টিকিট, সঙ্গে ফাইনালের দিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় ঠিক যখন বিজয়ী দল ট্রফি তুলে নেবে, সেই সময় মাঠে প্রবেশের সুযোগ—এমন একটি প্যাকেজের দাম ছিল চার মিলিয়ন বা ৪০ লাখ ডলার; যেটি ২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে যায়।

এটি ছিল নাইটসব্রিজ সার্কেলের, যারা অতি ধনী গ্রাহকদের বিশেষ ধরনের সেবা দেয়, বিক্রি করা একটি অতিমাত্রায় বিলাসবহুল প্যাকেজের অংশ।

“টুর্নামেন্টের ইতিহাসে প্রথম” এ ধরনের এই সুযোগটি শুধু আমন্ত্রিত ক্লায়েন্টদের জন্য দেওয়া হয়েছিল। প্যাকেজটি দেওয়ার আগে অবশ্য তাদের মূল্যায়নও করা হয়।

নাইটসব্রিজ সার্কেলের প্রেসিডেন্ট স্টুয়ার্ট ম্যাকনিল বিবিসি নিউজ ব্রাজিলকে বলেন, “প্যাকেজটি ঘোষণার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে আমাদের একজন সদস্যের কাছে বিক্রি হয়ে যায়।”

বিশ্বকাপ দেখতে আগ্রহী অতি-ধনী ব্যক্তিদের জন্য বিলাসবহুল প্যাকেজ প্রদানকারী কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে নাইটসব্রিজ সার্কেল একটি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *