প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

ছবির উৎস, Bangladesh Nationalist Party-BNP

ছবির ক্যাপশান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

Published

পড়ার সময়: ৪ মিনিট

বাংলাদেশ থেকে মিয়ানমার এবং চীন হয়ে একটি অর্থনৈতিক করিডোর তৈরির বিষয়ে প্রস্তাব এসেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকে।

তিস্তা মহাপরিকল্পনা, দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা এবং কৌশলগত অংশীদারিত্বের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

চীন সফরের শেষ দিনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মি.আমিন বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি ‘দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব ও কৌশলগত’ সম্পর্কে রুপ দিতে নতুন একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে দুই দেশ।

চীনের স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টার দিকে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন দুই নেতা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *