রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে কর্মরত প্রায় ১৪ হাজার State Aided College Teachers (SACT)-এর পারিশ্রমিক বৃদ্ধি ও আর্থিক নিরাপত্তার দাবিতে বিধানসভায় সরব হলেন একাধিক বিধায়ক। সাম্প্রতিক রাজ্য বাজেটে SACT-দের জন্য কোনও আর্থিক সুবিধা ঘোষণা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।

SACT-দের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে অত্যন্ত স্বল্প পারিশ্রমিকে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন প্রায় ১৪ হাজার SACT। অথচ সাম্প্রতিক বাজেটে আশাকর্মী, প্যারা-টিচার, সিভিক ভলান্টিয়ার-সহ বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধির ঘোষণা হলেও SACT-দের জন্য কোনও ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি।

– বিজ্ঞাপন –

এই পরিস্থিতিতে বিধানসভায় SACT-দের দীর্ঘদিনের বঞ্চনা ও অনিশ্চয়তার বিষয়টি তুলে ধরেছেন বিধায়ক বিশ্বনাথ দাস, তরুণজ্যোতি তিওয়ারি, মানব গুহ, মোস্তাফিজুর রহমান এবং প্রশান্ত বর্মন। তাঁরা উচ্চশিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে SACT-দের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, ভিন্ন রাজনৈতিক দলের একাধিক বিধায়কের একসঙ্গে এই বিষয়টি উত্থাপন করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতে স্পষ্ট, SACT-দের দীর্ঘদিনের সমস্যাটি এখন বৃহত্তর জনস্বার্থের বিষয় হয়ে উঠেছে এবং এর দ্রুত সমাধান প্রয়োজন।

SACT-দের পক্ষ থেকে ওই সব বিধায়কদের ধন্যবাদ জানানো হয়েছে, যাঁরা বিধানসভার মতো গুরুত্বপূর্ণ মঞ্চে হাজার হাজার কলেজ শিক্ষকের দাবি তুলে ধরেছেন। একই সঙ্গে রাজ্য সরকারের কাছে সম্মানজনক পারিশ্রমিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *