মার্কিন মুলুকে চলছে বিশ্বকাপ। ৪৮ দেশের মধ্যে ধুন্ধুমার লড়াই, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য। কিন্তু মেগা টুর্নামেন্ট চলাকালীনই একটি দেশের বিরুদ্ধে খড়্গহস্ত হয়ে উঠল ফিফা। নিষিদ্ধ করে দেওয়া হল একটি দেশকে। অভিযোগ, সেদেশের ফুটবল প্রশাসনে নিয়মবিরুদ্ধভাবে হস্তক্ষেপ করেছে সরকার। নাক গলাচ্ছে তৃতীয় পক্ষও। সেকারণে বিশ্বকাপ চলাকালীনই ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করে দেওয়া হল।

বৃহস্পতিবার বিবৃতি জারি করা হয়েছে ফিফার তরফে। সেখানে বলা হয়েছে, অবিলম্বে নিষিদ্ধ করা হল নেপালের ফুটবল সংস্থাকে। আগামী নোটিস না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। প্রাথমিকভাবে অভিযোগ, নেপালের ফুটবল ফেডারেশনের কার্যকলাপে অনিয়ম দেখা যাচ্ছে। সেকারণেই শাস্তিমূলক পদক্ষেপ করেছে ফিফা। আপাতত নেপালের ফুটবল সংস্থার উপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আরও পড়ুন:

নেপালের কোনও ক্লাব ফিফা এবং এএফসি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। ফিফার কোনও প্রকল্পেও যুক্ত হতে পারবে না নেপাল। ফিফার পরবর্তী কংগ্রেসের আগে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যেতে পারে। তার জন্য নেপালের ফুটবল সংস্থাকে আবেদন জানাতে হবে। উল্লেখ্য, এর আগে রাশিয়া, পাকিস্তান, কঙ্গোর মতো দেশগুলোর উপরেও নেমে এসেছে ফিফার নিষেধাজ্ঞা। চলতি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বেও নামতে পারেনি এই দেশগুলি।

উল্লেখ্য, ২০২২ সালে ভারতের ফুটবল ফেডারেশনকেও নিষিদ্ধ করেছিল ফিফা। প্রায় দশদিন নিষিদ্ধ ছিল AIFF। সেবার অভিযোগ উঠেছিল, ফেডারেশনের কাজে হস্তক্ষেপ করছে তৃতীয় পক্ষ। সেসময়ে ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। কাজ চালানোর ভার দেওয়া হয় কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সদের হাতে। সেটাকেই ফেডারেশনের কাজে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বলে অভিহিত করে ফিফা। পরে অবশ্য এক্সিকিউটিভ কমিটিকে ক্ষমতায় ফেরায় সুপ্রিম কোর্ট। ফিফাও নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *