বাবা সন্তানের প্রতীকী ছবি

ছবির উৎস, AFP via Getty Images

‘মা’কে নিয়ে যে পরিমাণে গান তৈরি হয়েছে বা যত পরিচিতি পেয়েছে, সে তুলনায় ‘বাবা’ নিয়ে গান সেভাবে কমই দেখা যায়। তবে আধুনিক সময়ে ‘বাবাকে’ নিয়ে তৈরি হওয়া বেশ কিছু গানই মানুষের মনে ছাপ ফেলেছে।

জনপ্রিয়তা, সাংস্কৃতিক প্রভাব এবং দীর্ঘ দিন ধরে শ্রোতাদের মনে জায়গা করে নেওয়ার মতো বিষয় বিবেচনায় কয়েকটি গান বিশেষভাবে উল্লেখ করার মতো।

এসব গান তৈরির পেছনের গল্প বা ইতিহাস সম্পর্কে কী জানা যায়?

‘বাবা’ – জেমস

ব্যান্ড 'নগর বাউল' এর লিড ভোকালিস্ট জেমস

ছবির উৎস, Channel i

ছবির ক্যাপশান, ব্যান্ড ‘নগর বাউল’ এর লিড ভোকালিস্ট জেমস

বাংলাদেশের ব্যান্ডসংগীতের ইতিহাসে নগর বাউলখ্যাত জেমসের কণ্ঠে গাওয়া ‘বাবা’ গানটির অবস্থান অনেক এগিয়ে। “বাবা কতদিন, কতদিন দেখিনা তোমায়, কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়” এই গানটিকে বাংলাদেশের শ্রোতাদের কাছে বাবাকে নিয়ে সবচেয়ে আবেগঘন আধুনিক গানের একটি হিসেবেও দেখেন অনেকে।

গানটির গীতিকার এবং সুরকার প্রিন্স মাহমুদ একটি সাক্ষাৎকারে বলেছেন, ফারুক মাহফুজ আনাম বা জেমস নাকি এই গানটি গাইতেই আগ্রহী ছিলেন না। শিল্পী ও সুরকার তানভীর তারেকের সাথে একটি সাক্ষাৎকারে সেটি উল্লেখ করেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *