কিছুক্ষণ আগে ম্যানচেস্টার পিকাডিলিতে পৌঁছাচ্ছেন বার্নহ্যাম

ছবির উৎস, PA Media

ছবির ক্যাপশান, কিছুক্ষণ আগে ম্যানচেস্টার পিকাডিলিতে পৌঁছাচ্ছেন বার্নহ্যাম

কিয়ের স্টারমারের পদত্যাগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অ্যান্ডি বার্নহ্যাম নিশ্চিত করেছেন যে তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোশ্যাল মিডিয়ায় তিনি যা লিখেছেন তা হলো:

“কিয়ের আমাদের দেশের জন্য বিশাল অবদান রেখেছেন এবং এই রকম একটি চ্যালেঞ্জিং সময়ে তার নেতৃত্ব ও নিষ্ঠার জন্য আমি তাকে ধন্যবাদ জানাতে চাই।

“তার এই সিদ্ধান্ত একটি অন্তর্বর্তীকালীন অধ্যায়ের (ট্রানজিশন) সূচনা করেছে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই প্রক্রিয়াটি যেন সুশৃঙ্খল ও দায়িত্বশীল উপায়ে সম্পন্ন হয়। আমি এই প্রক্রিয়ার অংশ হিসেবে নিজেকে উপস্থাপন করব।”

“দেশ এখন স্থিতিশীলতা, গুরুত্ব ও সবচেয়ে জরুরি বিষয়গুলোর ওপর ক্রমাগত মনোযোগ বজায় রাখার প্রত্যাশা করে, এবং দেশ ঠিক সেটাই পাবে। আমরা যত সামনের দিকে এগিয়ে যাব, আমাদের অগ্রাধিকার হতে হবে সবাই মিলে একসাথে কাজ করা, যাতে দেশকে আমরা সবাই যে অবস্থানে দেখতে চাই সেখানে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়।

“মানুষ অর্থনৈতিক প্রবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয়, জনসেবা, আবাসন এবং আগামী প্রজন্মের সুযোগ-সুবিধার ক্ষেত্রে অগ্রগতি দেখতে চায়। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার যে দায়িত্ব, রাজনৈতিক পরিবর্তন যেন কখনোই তা থেকে মনোযোগ সরিয়ে না নেয়।

“লেবার মুভমেন্ট (লেবার আন্দোলন) তখনই সবচেয়ে শক্তিশালী হয়েছে, যখন এটি আত্মবিশ্বাস ও সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সামনের দিকে তাকিয়েছে।

“এখান থেকে আমরা ঠিক এই কাজটিই করব এবং আমরা নিশ্চিত করব যেন এই অন্তর্বর্তীকালীন অধ্যায়টি আমাদের দল ও আমাদের দেশের জন্য একটি ইতিবাচক নবায়নের প্রক্রিয়া হয়ে ওঠে।”

এদিকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং ঘোষণা করেছেন যে তিনি লেবার পার্টির নেতা হিসেবে অ্যান্ডি বার্নহ্যামকে সমর্থন করবেন।

গত মে মাসের নির্বাচনের ফলাফলের পর স্ট্রিটিং সরকার থেকে পদত্যাগ করেছিলেন এবং সে সময় তিনি জানান যে স্টারমারের নেতৃত্বের ওপর থেকে তিনি আস্থা হারিয়েছেন।

ওয়েস স্ট্রিটিং এই সমর্থন জানানোর ফলে অ্যান্ডি বার্নহ্যামের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেলো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *