খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান

ছবির উৎস, SCREEN GRAB

ছবির ক্যাপশান, বিতর্কিত বক্তব্যের জের ধরে সমালোচনার মুখে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারকে সদর দপ্তরে সরিয়ে আনা হয়েছে

“দারোগার কাছে কওয়ার পর যদি ইনফরমেশন পাস হয় ইন্সপেক্টর টু আপওয়ার্ড, আমি নিজে মুসলমান হিসেবে কথা দিচ্ছি, ওই ইন্সপেক্টররে এনে ঝুলায়া দিমু আপনেরা পিটায়া মারবেন” খুলনার এক মতবিনিময় সভার একটি ভিডিওতে এমন কথা বলতে দেখা যায় খুলনার একজন শীর্ষ পুলিশ কর্মকর্তাকে। এ নিয়ে আলোচনা-সমালোচনার মুখে তিনদিনের মাথায় তাকে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে।

অভিযোগ উঠেছে যে, খুলনার লবণচরা থানার এলাকায় গত ১৭ই জুন স্থানীয়দের সঙ্গে আয়োজিত এক মত বিনিময় সভায় ওই বক্তব্য দিয়েছিলেন খুলনা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান।

এই ঘটনার তিনদিন পর, ২০শে জুন, শনিবার মি. খানকে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে রোববারই ঢাকায় পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ মহাপরিদর্শক মোঃ আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক অফিসিয়াল আদেশে এই নির্দেশ দেওয়া হয়েছে। তবে, ওই বক্তব্যের কারণেই প্রত্যাহার করা হয়েছে কিনা সেটি উল্লেখ করা হয়নি।

এদিকে, নির্দেশ অনুযায়ী, ঢাকায় সদর দপ্তরে যোগদানের জন্য, এরই মধ্যে রোববার সকালে রওনা দিয়েছেন বলে জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *