ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলসূচনার পর সতীর্থদের সঙ্গে উদযাপন করছেন ইংল্যান্ডের হ্যারি কেইন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ইংল্যান্ড এল গ্রুপ সেরা হওয়ার লক্ষ্যে রয়েছে – তবে তাদের ফাইনালে যাওয়ার অংকটি জটিল

২০২৬ বিশ্বকাপের শেষ পর্যায়ে ওঠার লক্ষ্যে যখন বিশ্বের শীর্ষ ফুটবলাররা সর্বোচ্চ চেষ্টা করছেন, তখন বিশ্বজুড়ে সমর্থকেরাও প্রায় সমানভাবে চেষ্টা করছেন নকআউট পর্বে কে কার মুখোমুখি হবে তা বোঝার জন্য।

মোট ৪৮টি দলের সম্প্রসারিত এই টুর্নামেন্ট, নতুন টাইব্রেকার নিয়ম ও চারটি ভিন্ন টাইমজোনে তিনটি আয়োজক দেশ – সব মিলিয়ে ফুটবলের সবচেয়ে নিবেদিতপ্রাণ সমর্থকদের জন্যও এবারের বিশ্বকাপের সূচি বোঝা কঠিন হয়ে পড়ছে, সাধারণ দর্শকের কথা তো বলাই বাহুল্য।

পরের ধাপগুলোতে শেষ ৩২–এ উঠবে এমন আটটি তৃতীয় স্থানধারী দলকে ঘিরে সম্ভাব্য ৪৯৫টি ম্যাচের হিসাব- নিকাশ রয়েছে, নতুন ফরম্যাটের এমন জটিল অংক বুঝতে হিসাবে গড়বড় করে ফেলতে পারেন কেউ কেউ।

তবে, জটিলতা কমাতে বিবিসি স্পোর্ট একটি প্রেডিক্টর টুল তৈরি করেছে, যা খেলা চলার সময়েই আপডেট হয়ে ফাইনাল পর্যন্ত সম্ভাব্য পুরো সূচি দেখাবে।

তাহলে একটি দল কীভাবে পরবর্তী রাউন্ডে যায় এবং বর্তমান অবস্থায় ড্র হলে কী হবে, কীভাবে তা ফল নির্ধারণে ভূমিকা রাখছে?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *