সঞ্চয়পত্রের রশিদ
ছবির ক্যাপশান, সঞ্চয়পত্রের রশিদ

Published

পড়ার সময়: ৫ মিনিট

বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্রের মুনাফায় অগ্রিম কর বাড়িয়েছে সরকার, যার ফলে সঞ্চয়পত্রের বিনিয়োগ থেকে আগের তুলনায় মানুষের হাতে টাকা আসবে কম।

এবারের বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যে প্রস্তাব করেছেন তাতে সঞ্চয়পত্রের মুনাফার টাকা তোলার সময় এখন থেকে ১০ শতাংশ হারে অগ্রিম কর কেটে রাখবে সরকার। এর আগে সঞ্চয়পত্রের মুনাফায় পাঁচ শতাংশ হারে উৎস কর কাটা হতো।

তবে প্রস্তাব অনুযায়ী, সঞ্চয়পত্রের মুনাফা থেকে অগ্রিম কর কেটে রাখার পর বছর শেষে সেটি কোনো করদাতার প্রদেয় আয়করের চেয়ে বেশি হলে কর হিসেবে বাড়তি নেওয়া টাকা সরকার ফেরত দেবে।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেছেন, সরকার দেশের প্রতিটি ব্যক্তি ও পরিবারের জীবনযাত্রার মান উন্নতির লক্ষ্যে, নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর উৎসে কর হ্রাসের একটি বড় জনমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

অথচ মধ্যবিত্তের নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত সঞ্চয়পত্রের ক্ষেত্রে মুনাফায় কর বাড়ানোর কারণে যারা এই মুনাফার টাকায় ঘর সংসার চালাতে নির্ভর করেন তাদের ওপর চাপ কিছুটা হলেও বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *