প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে যাচ্ছেন আগামী সপ্তাহে

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে যাচ্ছেন আগামী সপ্তাহে

    • Author, রাকিব হাসনাত
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • Published

  • পড়ার সময়: ৬ মিনিট

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর নিয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে জোর প্রস্তুতি চলছে। এটিই হবে গত ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর তার প্রথম বিদেশ সফর।

এর মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরের জন্য ভারত ও চীনকে এড়িয়ে তৃতীয় একটি দেশকে বেছে নেওয়ার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে।

তার এই সফরকে ঘিরে এখন পর্যন্ত যে পরিকল্পনা রয়েছে, সে অনুযায়ী, প্রধানমন্ত্রী ২১ ও ২২শে জুন মালয়েশিয়া সফর করবেন। এরপর ২৩শে জুন তিনি কুয়ালালামপুর থেকেই বেইজিং যাবেন এবং ২৬শে জুন ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর এই সফরের খুঁটিনাটি চূড়ান্ত করতে বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বেইজিং গিয়ে চীনের উপপররাষ্ট্রমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছেন ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

বিশ্লেষকরা বলছেন, ভারত-চীন বিতর্ক এড়ানো কিংবা সম্পর্কে ভারসাম্যের বার্তা দেওয়ার চেষ্টা এবং ভারতকে নিয়ে জনমনে থাকা প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে কৌশলগত কারণেই প্রথম সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নিয়ে থাকতে পারেন প্রধানমন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *