জর্জিয়া মেলোনি

ছবির উৎস, LightRocket via Getty Images

ছবির ক্যাপশান, জর্জিয়া মেলোনি

Published

পড়ার সময়: ৫ মিনিট

একটি মন্তব্যকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে বিবাদ সামনে এসেছে।

ইতালির একটি টেলভিশন চ্যানেলকে ট্রাম্প বেলছেন, তার সঙ্গে একটি ছবি তোলার জন্য ‘অনুরোধ’ করেছিলেন মেলোনি। তবে ট্রাম্পের এই দাবিকে পুরোপুরি ‘বানানো গল্প’ বলছেন ইতালির প্রধানমন্ত্রী।

এদিকে, এই ঘটনার পর ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি আগামী সপ্তাহের যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন।

এই প্রকাশ্য বাকযুদ্ধ ইঙ্গিত দেয় যে, ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে তাদের আগের ঘনিষ্ঠ সম্পর্ক অনেকটাই নষ্ট হয়ে গেছে।

এই সপ্তাহে ফ্রান্সের পূর্বাঞ্চলে এভিয়াঁ লে বাঁ-তে জি-৭ সম্মেলনে ট্রাম্প ও মেলোনিকে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে। পরে মেলোনি সাংবাদিকদের বলেন যে তাদের সম্পর্ক অপরিবর্তিত রয়েছে এবং সেখানে ‘কোনো তিক্ততা’ বা অভিযোগ ছিল না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *