চোটের হানায় আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে পড়েন লিওনার্দো বালের্দির। তার জায়গায় ডাক পেয়েছেন মার্কোস সেনেসি। অভিজ্ঞতা ও সাম্প্রতিক ক্লাব পারফরম্যান্স বিবেচনায় টটেনহ্যাম হটস্পার ডিফেন্ডারকে দলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

আগামী কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের কানসাসে দলের ট্রেনিং ক্যাম্পে যোগ দেবেন। সেখানে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি শুরু করবে আলবিসেলেস্তারা।

এর আগে ডান পায়ের পেশির চোটে কারণে ২৬ সদস্যের বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়েন ডিফেন্ডার লিওনার্দো বালের্দি।

এবারের বিশ্বকাপে জে গ্রুপে আর্জেন্টিনা। সঙ্গী আলজেরিয়, অস্ট্রিয়া ও জর্ডান। গ্রুপপর্বে আর্জেন্টিনার যাত্রা শুরু হচ্ছে ১৭ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২২ জুন রাত ১১টায় অস্ট্রিয়ার বিপক্ষে এবং ২৮ জুন সকাল ৭টায় জর্ডানের বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *