বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দুর্দান্ত এক প্রত্যাবর্তনে জয় তুলে নিয়েছে কোরিয়া। আক্রমণাত্মক খেলেও প্রথমে পিছিয়ে পড়ে কোরিয়ানরা। ২০ বছর পর বিশ্বকাপে গোলের দেখা পায় চেক। বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের শেষভাগে এসে জ্বলে উঠে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সাউথ কোরিয়া।
মেক্সিকোর গুয়াদালাহারা শহরের এস্তাদিও অ্যাক্রন স্টেডিয়ামে চকে প্রজাতন্ত্রকে বেশ চাপেই রাখে সাউথ কোরিয়া। ম্যাচে একের পর এক আক্রম চালায় কোরিয়ানরা। তবে এতে প্রথমে কোন লাভ করতে পারেনি এশিয়ার দেশটির। গোল শূন্যতে শেষ হয় পথমার্ধ।
দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটেই সুযোগ তৈরি করেছিল কোরিয়া, তবে লি জায়ে-সুংয়ের সরাসরি করা শট ঠেকিয়ে দেয় চেক গোলরক্ষক মাতে কোভার। ৫৫ মিনিটে সন হিউং-মিনের শট ঠেকিয়ে দেন চেক গোলরক্ষক। একের পর এক আক্রম করেও যখন জালের দেখা পাচ্ছিল না কোরিয়া ঠিক সে সময় ২০ বছরের গোল খরা ভাঙে চেক। ৫৯ মিনিটে ভ্লাদিমির শোফালের লং থ্রতে হেডে লাদিস্লাভ ক্রেসির গোলে লিড পায় ইউরোপের দেশটি।
এরআগে ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জান কোলার এবং টমাস রোসিকি চেকিয়াদের হয়ে শেষ গোল করেছিলেন বিশ্বকাপে।
অবশ্য লিড বেশিক্ষন ধরে রাখতে পারেনি চেক। ৬৭ মিনিটে হোয়াং ইন-বিওম চেক গোলরক্ষক এবং রক্ষনভাগকে ফাঁকি মেরে শট করলে সেটি ধীর গতিতে জালে পৌছায়। সমতায় ফেরে ম্যাচ। ৭৮ মিনিটে ফ্রিক থেকে করা শটে হেডে জালের দেখা পায় চেকের মিখেল সাদিলেক, তবে অফ সাইডে বাতিল হয় সে গোল। ম্যাচের ৮০তম মিনিটে জয়সূচক গোলটি করে কোরিয়ার ওহ হিওন-গিউ। ম্যাচের শেষ মুহূর্তে বেশ কিছু আক্রমন চালায় চেকিয়া, তবে কোরিয়ার গোলরক্ষকে পরাস্ত করতে পারেনি তারা। ২-১ জয় নিয়ে মাঠ ছাড়ে এশিয়ার দলটি।
এ গ্রুপে এক ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে কোরিয়া আছে দুইয়ে এবং একই পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মেক্সিকো। বিনা জয়ে তিনে চেক এবং চারে আছে সাউথ কোরিয়া।


