টাকা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ইসলামী ব্যাংকের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ব্যাংক খাতের প্রধান নির্বাহীদের সংগঠন

কিছুদিনের ঘটনাপ্রবাহে দেখা যাচ্ছে, এই মূহুর্তে বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক পিএলসি।

ব্যাংকটির চেয়ারম্যান নিয়োগ নিয়ে শুরু হওয়া অস্থিরতার বিষয় গড়িয়েছে জাতীয় সংসদেও।

এমন প্রেক্ষাপটে ব্যাংকটিতে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় এই নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

সপ্তাহ দুয়েক আগে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন এখনও চলছে। মাঠের কর্মসূচির পর এবার সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা।

এদিকে, চলমান অস্থিরতার মধ্যে ইসলামী ব্যাংক থেকে অনেক আমানতকারী তাদের অর্থ তুলে নিচ্ছেন, এমন অভিযোগ ওঠার পর তা ব্যাংকিং সেক্টরে উদ্বেগের জন্ম দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *