Malda: পেশায় শিক্ষক হলেও পাহাড় তার প্রথম নেশা। আর এই নেশার টানে কোনো রকম গাইড ছাড়াই এভারেস্টের বেস ক্যাম্পে মালদহের এক শিক্ষক। আবার সেই পথ দিয়েই ট্রেক করেছেন যে পথ ধরে ১৯৫৩ সালে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি। একাই নেপালের সালারি থেকে প্রায় ১৬৫ কিলোমিটার পথ গেলেন। যাওয়ার পর আবার ওই পথ ধরেই ফেরা। যদিও ইদানিং এভারেস্ট বেস ক্যাম্প যাওয়াটা খুব একটা কঠিন নয়। হেলিকপ্টারে করে নামচে বাজার সহ বিভিন্ন পয়েন্টে নেমে সহজেই ট্টেক করে এবিসিতে যাওয়া যায় কিন্তু নেপালের সালেরি থেকে ট্রেক করে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে বিপদ সংকুল পথ পেরিয়ে যাওয়া প্রতিমুহূর্তে যেখানে বিপদের হাতছানি এমন কঠিন অভিযান সফল করে ফিরলেন পর্বতারোহী কাঞ্চন কুমার বসু। মালদহের ইংলিশ বাজার শহরের নেতাজি পার্কে বাড়ি তার। তিনি নরহাট্টা জিএস হাই স্কুলের শিক্ষক। তার যাওয়ার পথ খুব একটা কঠিন ছিল না। উত্তরবঙ্গে এমনিতেই প্রাকৃতিক বিপর্যয় চলছিল এরই মধ্যে তার এই যাত্রা। ঠান্ডা, তুষারপাত, বৃষ্টি ধস খুব কাছ থেকে দেখা তার। পাশাপাশি দুধ কোশী নদীর ভয়ংকর চেহারাও দেখেছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *