ওয়ানডে’র পর এবার টি-২০তে বিশ্বসেরা হওয়ার হাতছানি। বিলেতভূমে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের প্রস্তুতি শুরু করে দিল ভারতের মহিলা দল। সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ খেলতে নেমেছিল উইমেন ইন ব্লু। সেই ম্যাচে খানিকটা সমস্যায় পড়লেও শেষ পর্যন্ত হাসতে হাসতে জিতে গেলেন হরমনপ্রীত কউররা। আগামী ১৪ জুন পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে মহিলা ব্রিগেড।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ওপেনিংয়ে শেফালি ভার্মা এবং স্মৃতি মন্ধানার ৫৯ রানের জুটিতে বেশ ভালো শুরু হয় উইমেন ইন ব্লুর। বিশ্বকাপের আগে ওপেনিং জুটির পারফরম্যান্স স্বস্তি দেবে দলকে। এদিন অবশ্য রান পাননি জেমাইমা রডরিগেজ। ভালো ফর্মে থাকা যস্তিকা ভাটিয়া এবং ভারতী ফুলমালি এগিয়ে নিয়ে যান ভারতীয় ইনিংসকে। ৩৬ রান করেন যস্তিকা। ঝকঝকে হাফসেঞ্চুরি করে ৫৬ রানে আউট হন ভারতী। তারপরে ভারতীয় ব্যাটাররা কেউই রান পাননি। বঙ্গকন্যা রিচা ঘোষ প্রথম বলেই আউট। তবে এদিন ভারত অধিনায়ক ব্যাট করতে নামেননি।

আরও পড়ুন:

২০ ওভারে ভারত তোলে ১৭৯ রান। খানিকটা কঠিন টার্গেট হলেও শুরুটা বেশ ভালো করেছিল ক্যারিবীয় ব্রিগেড। ওপেনার দিয়েন্দ্রা ডটিন ৪৯ রান করেন। তবে প্রথম থেকেই রানের গতিতে বেশ লাগাম পরিয়ে রেখেছিলেন রেণুকা সিংরা। তারপর স্পিন আক্রমণ শুরু হতেই ধস নামল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপে। শ্রেয়াঙ্কা পাটিল-রাধা যাদবের স্পিন জুটি তুলে নিল সাত উইকেট। উইকেট না পেলেও শ্রী চরণী এবং শেফালি আঁটসাট বোলিং করেন। শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে কুড়ি ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজ আটকে যায় ১৫৩ রানে।

বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলেছে ভারত। সেখানে প্রথম ম্যাচ জিতেও সিরিজ হাতছাড়া হয়েছে। সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই বিশ্বকাপের আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবেন হরমনরা। উল্লেখ্য, গতবছর নভেম্বরে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ভারতের মহিলা দল। তবে ফাইনালে উঠলেও টি-২০ বিশ্বকাপ আসেনি ভারতের মেয়েদের ঘরে। এবার সেই স্বপ্নপূরণের লক্ষ্যে ঝাঁপাচ্ছে উইমেন ইন ব্লু।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *