আবাসিক বিদ্যালয়ের হস্টেলের শৌচালয় থেকে সাত বছরের ছাত্রীর দেহ উদ্ধার। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে কৃষ্ণনগরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিবারের লোকজনের অভিযোগ, খুন করা হয়েছে তাকে। কে বা কারা এই ঘটনায় যুক্ত, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

মৃত বছর সাতেকের সঞ্জনা মণ্ডল। সে কৃষ্ণনগরের কুইনস স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। পরিবার সূত্রে জানা গিয়েছে, তাদের আদি বাড়ি ভীমপুর থানা এলাকায়। তবে বর্তমানে কৃষ্ণনগরের সন্ধ্যা মাঠপাড়া এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করতেন তাঁরা। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে হস্টেলের শৌচালয়ে ছাত্রীটিকে পড়ে থাকতে দেখেন হস্টেলের ওয়ার্ডেন। এরপর বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়। খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করা হয়। শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে জানান।

আরও পড়ুন:

মৃতার বাবা অনিমেষ কুমার সাহা জানান, গ্রীষ্মের ছুটি শেষে শুক্রবারই তিনি মেয়েকে হস্টেলে রেখে এসেছিলেন। হঠাৎ দুঃসংবাদ পেয়ে তিনি স্তম্ভিত। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিদ্যালয় চত্বরে চাঞ্চল্য ছড়ায়। পরিবারের সদস্যরাও হাসপাতালে ছুটে আসেন। ছাত্রীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবার ও স্কুলে। খবর পেয়ে কৃষ্ণনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে। সইমচো প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেই জানান তদন্তকারীরা।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *