"বাংলাদেশে... কাকে দিয়ে খুন করিয়েছিলেন?" মঙ্গলবার ২রা জুন কলকাতার ধর্মতলায় একটি ধর্না মঞ্চ থেকে বললেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

ছবির উৎস, ANI

ছবির ক্যাপশান, “বাংলাদেশে… কাকে দিয়ে খুন করিয়েছিলেন?” মঙ্গলবার ২রা জুন কলকাতার ধর্মতলায় একটি ধর্না মঞ্চ থেকে বললেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

Published

পড়ার সময়: ৫ মিনিট

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ‘বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন জানি’ -মন্তব্যে কৌতূহল তৈরি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে।

ক্ষমতাসীন বিএনপি সরকারের দিক থেকে সতর্ক প্রতিক্রিয়া আসলেও জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনে করছে, মিজ ব্যানার্জী বাংলাদেশের ওসমান হাদি হত্যাকাণ্ডের দিকেই ইঙ্গিত করে কথাগুলো বলেছেন।

সে কারণে এনসিপি মনে করে মমতা ব্যানার্জীর ওই বক্তব্যে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম উদ্ধৃত থাকায় বাংলাদেশ সরকারের উচিত ভারত সরকারের কাছে ব্যাখ্যা দাবি করা।

অন্যদিকে জামায়াতে ইসলামী বলছে মিজ ব্যানার্জীর বক্তব্য থেকে ‘বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতীয় খেলার’ একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলছেন, বাংলাদেশের নাম আসায় এবং মমতা ব্যানার্জীর মন্তব্যে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম থাকায় বাংলাদেশ সরকার একটি ব্যাখ্যা চাইতে পারে, যদিও নির্বাচনে পর পরস্পরকে দোষারোপ করে পাল্টাপাল্টি বক্তব্য, অভিযোগের সংস্কৃতি বাংলাদেশের মতো ভারতেও আছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *