বুধবার বিধানসভার স্পিকারের কাছে 'বিদ্রোহী' তৃণমূল কংগ্রেস বিধায়করা

ছবির উৎস, ANI

ছবির ক্যাপশান, বুধবার বিধানসভার স্পিকারের কাছে ‘বিদ্রোহী’ তৃণমূল কংগ্রেস বিধায়করা

Published

পড়ার সময়: ৫ মিনিট

বিধানসভা নির্বাচনে জয়ী ৮০ জন তৃণমূল কংগ্রেসের বিধায়কের মধ্যে ৫৮ জন দলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিদ্রোহ ঘোষণা করলেন বুধবার। তাদের নেতা হিসাবে দল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত ব্যানার্জীকে পরিষদীয় দলনেতা হিসাবে মেনে নিয়েছেন, তাকে বিরোধী দলনেতার মর্যাদা দিয়ে দিয়েছেন বিধানসভার স্পিকারও।

সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মনোনীত পরিষদীয় দলের বিরুদ্ধে গিয়ে এই পদক্ষেপ তৃণমূলের ‘ফাটল’কে আরো স্পষ্ট করে দিল।

গত কদিন ধরে তৃণমূল কংগ্রেসে ভাঙনের যে জল্পনা চলছিল, তার অবসান হলো আজ।

এরপরেই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে দলের এবং শাখা সংগঠনগুলির সব স্তরের কমিটি ভেঙে দিয়েছে। প্রতিটা স্তরে পর্যালোচনা করে তার পরে নতুন করে কমিটিগুলি গড়া হবে বলে জানানো হয়েছে।

তৃণমূলের টিকিটে জিতে আসা ৫৮জন বিধায়ক ঋতব্রত ব্যানার্জীকে বিরোধী দলনেতা হিসাবে বেছে নেওয়ার পক্ষে স্বাক্ষর করে একটা চিঠি জমা দেন বিধানসভার স্পিকারের কাছে। সেই প্রস্তাব গ্রহণ করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *