বাংলাদেশ সহ ৬০টি দেশে নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ইউএসটিআর

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশ সহ ৬০টি দেশে নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ইউএসটিআর

‘জোরপূর্বক শ্রম’ ইস্যুতে বাংলাদেশসহ ৬০টি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ নিয়ে বাংলাদেশে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ চুক্তির আওতায় দেশটিতে পণ্য রাপ্তানির ক্ষেত্রে ১৯ শতাংশ বাড়তি শুল্ক দিতে হবে বাংলাদেশকে।

কিন্তু মার্কিন উচ্চ আদালত ‘ইউনিভার্সাল বেসলাইন ট্যারিফ’ দেশটির সংবিধান পরিপন্থি এবং আইনিভাবে অবৈধ বলে ঘোষণা দেওয়ার পর, ট্যারিফ ইস্যুতে ভিন্ন পথে হাঁটে ট্রাম্প প্রশাসন।

বাংলাদেশসহ বেশ কিছু দেশে পণ্য উৎপাদনে জোরপূর্বক শ্রম এবং অতিরিক্ত উৎপাদন ইস্যুতে তদন্তের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। অভিযোগগুলো প্রমাণিত হলে বাড়তি শুল্ক আরোপের ঘোষণাও দেওয়া হয়।

মঙ্গলবার সেই তদন্তের কারণ দেখিয়ে ‘জোরপূর্বক শ্রম’ ব্যবহারের অভিযোগ এনে বাংলাদেশসহ ৬০ দেশে নতুন করে বাড়তি শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *