অকটেনের জন্য দীর্ঘ প্রতীক্ষা চালকদের(পুরোনো ছবি)
ছবির ক্যাপশান, বাংলাদেশে দেড় মাসের মাথায় ডিজেল বাদে আবারো বাড়ানো হয়েছে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম

আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানি তেলের দাম কমে একশ ডলারের নিচে নেমেছে সেসময় বাংলাদেশে দেড় মাসের মাথায় আবারো বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। এটি নিয়ে মানুষের মাঝে বেশ উদ্বেগ দেখা গেছে।

যদিও গণপরিবহনে বহুল ব্যবহৃত ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকার।

তবে ভোক্তা পর্যায়ে জুন মাসের জন্য পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটার প্রতি পাঁচ টাকা বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

রোববার এক বার্তায় এই তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।

এদিকে, সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জ্বালানি তেলের দাম যখন শতভাগ বৃদ্ধি পেয়েছিল তখনও সরকার দাম বাড়ায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *