Arambagh: আরামবাগ পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের হাত ধরে এবার বিজেপি ছেড়ে তৃণমূলে ২৭ টি পরিবার। বিধানসভা নির্বাচনের আগে পুরসভা এলাকায় বিজেপির লোকজন তৃণমূলে যোগদান করার ঘটনা রীতিমতো রাজনৈতিক ভাবে শোরগোল পড়ে যায়। মঙ্গলবার রাতে আরামবাগ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের সুজলপুর তৃণমূল কার্যালয়ে পুরপ্রধান সমীর ভান্ডারী ও উপ পুরপ্রধান মমতা মুখোপাধ্যায় তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন। এছাড়াও হাজির ছিলেন কাউন্সিলর অপরাজিতা রায়, হাসান আলী চৌধুরী, সোমা পন্ডিত, মিতা দে সঞ্জয় ঘড়ুই, ছাড়া অন্যান্য কাউন্সিলররা।
Select Live Blog:
Breaking News LIVE Update: ভয়ংকর! সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ল ১২ চাকার ডাম্পার, হতাহত…
Live Blog Date:
Wednesday, October 15, 2025 – 07:00
