ভিডিওর ক্যাপশান, প্যারিসে উচ্ছ্বসিত পিএসজি সমর্থকদের সঙ্গে সংঘর্ষে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করছে

    • Author, Harry Sekulich
    • Role, BBC News
  • Published

  • পড়ার সময়: ৩ মিনিট

আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি) এর জয়ের পর ফ্রান্সজুড়ে ফুটবল সমর্থক ও পুলিশের সংঘর্ষে চারশোর বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে।

রাজধানী প্যারিসে বাস, ট্রেন ও রেল সেবা ব্যাহত করা এই উশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাজার হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল।

পিএসজির জয়ের পর বিভিন্ন স্থানে আতশবাজি ও ফ্লেয়ার জ্বালানো হয়।

উদ্‌যাপনের সময় আতশবাজি ও ফ্লেয়ার ফোটানো হয় এবং এতে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হন। শহরের কেন্দ্রস্থলে জড়ো হওয়া জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

এটি পিএসজির জন্য টানা দ্বিতীয় জয় হলেও, ফুটবলকে কেন্দ্র করে ফ্রান্সে এটি টানা দ্বিতীয় বছরের সহিংসতা। এর আগে ২০২৫ সালে ফরাসি দলটির জয়কে কেন্দ্র করে শুরু হওয়া উদ্‌যাপন প্রাণঘাতী রূপ নিয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *