বাংলাদেশে ফেরার জন্য ভারতের সীমান্তে ভীড় করছেন অনেকে

ছবির উৎস, Uttarayan Chakrabarti/BBC

ছবির ক্যাপশান, বাংলাদেশে ফেরার জন্য ভারতের সীমান্তে ভীড় করছেন অনেকে

বাংলাদেশের সাতক্ষীরা জেলা সংলগ্ন ভারতের হাকিমপুর সীমান্তে অবৈধভাবে দেশটিতে যাওয়া কয়েকশ কথিত বাংলাদেশি ফেরার জন্য জড়ো হয়েছেন বলে জানা গেছে।

ভারতের উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে সপ্তাহ খানেক ধরে প্রতিদিনই ‘বাংলাদেশি’ নাগরিক পরিচয়ে অনেকে যে জড়ো হচ্ছেন, এই বিষয়টি সরেজমিন দেখেছেন বিবিসির প্রতিবেদকও।

তাদের নথিপত্র যাচাই করে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য স্থানীয় ‘হোল্ডিং সেন্টার’ বা আটক শিবিরগুলোয় রাখা হচ্ছে বলেও জানা গেছে।

এমনকি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী শতাধিক কথিত বাংলাদেশিকে ইতোমধ্যে হাকিমপুর সীমান্ত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি-এর হাতে তুলে দিয়েছে বলেও দুই দেশের একাধিক গণমাধ্যমে দাবি করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *