নিউইয়র্কে চিকিৎসাধীন থাকার সময় হুমায়ুন আহমেদ

ছবির উৎস, Majharul Islam

ছবির ক্যাপশান, নিউইয়র্কে চিকিৎসাধীন থাকার সময় হুমায়ুন আহমেদ

    • Author, হাবিবুল্লাহ সিদ্দিক
    • Role, সাংবাদিক
  • Published

  • পড়ার সময়: ৬ মিনিট

ফিনিক ফোঁটা, জোসনা আর লিলুয়া বাতাস- যার কলমের মাধ্যমে এ দেশের তরুণেরা নতুন করে চিনেছেন, তিনি হুমায়ূন আহমেদ। জনপ্রিয় কথাসাহিত্যিক, বরেণ্য পরিচালকসহ আরো অনেক পরিচয় নিয়ে পাঠক, দর্শক এবং শ্রোতাদের কাছে হুমায়ূনের তুলনা শুধু হুমায়ুন।

ছিলেন রসায়নের শিক্ষক। কিন্তু লেখালেখির নিজস্ব ঢং আর নির্মাণে বুঁদ করে রেখেছেন শত শত পাঠককে। তার তৈরি করা নানা চরিত্র পেয়েছে তুমুল জনপ্রিয়তা।

লেখক হুমায়ুন আহমেদ ২০১২ সালে মারা গেলেও তার তৈরি চরিত্রগুলো এখনো মানুষকে আকষর্ণ করে। সেসব চরিত্র ঘিরে নাটক ও চলচ্চিত্রও তৈরি হয়েছে।

চলুন, এমন তিনটি চরিত্রের গল্প শুনে নেই আমরা।

রহস্য ভেদ করা মিসির আলী

মিসির আলী এমন একজন মানুষ, তিনি যে কাউকে দেখলেই তার সম্পর্কে বলে দিতে পারেন। তবে তিনি কথা বলেন কম। শোনেন বেশি। যে কোনো রহস্যর সমাধান অনায়াসে করতে পারেন তিনি। যে চরিত্রটি পেশায় একজন মনোবিজ্ঞানী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *