অভিষেক ব্যানার্জী
ছবির ক্যাপশান, সোনারপুরে গিয়ে আক্রান্ত অভিষেক ব্যানার্জী

Published

পড়ার সময়: ৫ মিনিট

পশ্চিমবঙ্গের সদ্য প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীকে শনিবার শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। তার জামা ছিঁড়ে দেওয়া হয়, ছোঁড়া হয় ডিম আর কাদা। তার উদ্দেশ্যে ‘চোর চোর’ স্লোগানও দেওয়া হয়েছে।

দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরে এক নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিষেক ব্যানার্জী। ওই বাড়িতে পৌঁছানোর আগে থেকেই তাকে ঘিরে বিক্ষোভ দেখান বহু মানুষ।

এক পর্যায়ে তাকে ঘিরে থাকা নিরাপত্তা কর্মীদের সঙ্গে মানুষের ধস্তাধস্তি শুরু হয়। ওই ঘটনার ভিডিওতে দেখা যাচ্ছে যে বিক্ষোভকারীদের মধ্যে দিয়েই মি. ব্যানার্জী একটি মোটরসাইকেলে চেপে এগোনোর চেষ্টা করছেন।

এরই মধ্যে বহু মানুষ তাকে শারীরিক ভাবে নিগ্রহ করছেন দেখা গেছে, নিরাপত্তা কর্মীরা তাকে ঘিরে রেখেছেন। বহু মানুষ তার উদ্দেশ্যে ‘চোর চোর’ বলে স্লোগান দিচ্ছিলেন।

একজন কেউ তার মাথায় একটা নীল হেলমেট পরিয়ে দিচ্ছেন, সেটাও দেখা গেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *