নরম খোলসের কাঁকড়ার চাষ বাড়ছে সাতক্ষীরায়

ছবির উৎস, LightRocket via Getty Images

ছবির ক্যাপশান, নরম খোলসের কাঁকড়ার চাষ বাড়ছে সাতক্ষীরায়

    • Author, রাকিব হাসনাত
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • Published

  • পড়ার সময়: ৬ মিনিট

বাংলাদেশের চাষি ও কৃষি কর্মকর্তারা বলছেন, দেশে উৎপাদিত সফট শেল বা নরম খোলসের কাঁকড়ার চাহিদা আন্তর্জাতিক বাজারে ক্রমশ বাড়ছে, যদিও দেশের একটি জেলাতেই এই ধরনের কাঁকড়া উৎপাদনের সব কার্যক্রম বেশি চোখে পড়ছে।

খামারি ও মৎস্য কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ছাড়াও ইউরোপের অনেক দেশে ক্রমশ রফতানি বাড়ছে বাংলাদেশের নরম খোলসের কাঁকড়ার এবং এর প্রধান যোগানদাতা হলো সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা।

ওই এলাকায় অনেকে এখন এই কাঁকড়া চাষে ঝুঁকছেন এবং সুন্দরবন ও আশপাশের নদী এলাকাগুলোর ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই শিল্পের আকারও ধীরে ধীরে বাড়ছে।

কাঁকড়া চাষি ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক বাজারে ক্রমবর্ধমান চাহিদা ছাড়াও রোগ বালাইয়ে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম ও মুনাফা দ্রুত আসার সুযোগ থাকায় অনেকে এখন চিংড়ির ঘেরের লোনা পানিতেই নরম খোলসের কাঁকড়া চাষ শুরু করছেন।

সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম বিবিসি বাংলাকে বলেছেন, গত অর্থবছরে তার জেলা থেকেই প্রায় সাড়ে সাতশ মেট্রিক টন ‘সফট শেল ক্র্যাব’ বা ‘নরম খোলের কাঁকড়া’ বিদেশে রফতানি হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *