একটি দেশলাই কাঠি থেকে আগুনের শিখা জ্বলে উঠছে

ছবির উৎস, Getty

আজ থেকে ২০০ বছর আগে, ১৮২৬ সালে অসাবধানতায় ঘটে যাওয়া একটি ঘটনা পরিণত হয়েছিল সৌভাগ্যে, যেটি পরে মানবজাতির আলো ও তাপ তৈরির পদ্ধতিকেই চিরতরে বদলে দেয়।

জন ওয়াকার নামের একজন ইংরেজ ফার্মাসিস্ট বিস্ফোরক তৈরির জন্য রাসায়নিকের মিশ্রণ করছিলেন। তখন মিশ্রণে ভেজানো একটি কাঠি ভুলবশত তার ফায়ারপ্লেসের সামনে একটি পাথরে আঘাত করলে হঠাৎ আগুন ধরে যায়।

ওয়াকারের জন্ম ১৭৮১ সালে, ডারহামের বন্দরনগরী স্টকটন-অন-টিস-এ, শিল্প বিপ্লবের মাঝামাঝি সময়ে। কাছাকাছি সময়েই, ১৭৭৬ সালে বাণিজ্যিকভাবে আত্মপ্রকাশ করেছিল জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন।

এ ধরনের ইঞ্জিন ব্যবহারকারী প্রথম পাবলিক রেলওয়ে ১৮২৫ সালে স্টকটনে পৌঁছায়।

চার বছর পর জর্জ স্টিফেনসনের ‘রকেট’, যেটি মূলত আরেকটু আধুনিক বাষ্পীয় ইঞ্জিন বা স্টিম লোকোমোটিভ, সেটি প্রমাণ করে যে এর ব্যবহারে ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিতে চলতে পারে যাত্রীবাহী ট্রেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *