ডোনাল্ড ট্রাম্প

ছবির উৎস, Getty Images

যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধ সংক্রান্ত কোনো সমঝোতায় পৌঁছানোর আগে এখনো বেশ কিছু জটিল বিষয় নিয়ে সমাধানে আসতে হবে বলে জানিয়েছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

বিবিসির পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছেন কি না। জবাবে ভ্যান্স বলেন, দুই পক্ষ “কখন বা আদৌ” কোনো চুক্তি চূড়ান্ত করবে – এটি বলা এখনো বলা যাচ্ছে না।

প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তির আওতায় ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানো হতে পারে এবং ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হতে পারে।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বিবিসিকে জানান, ট্রাম্প ও ইরানের নেতৃত্বের অনুমোদনের অপেক্ষায় থেকে দুই দেশ একটি চুক্তির কাঠামোয় সম্মত হয়েছে।

তবে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, চুক্তিটি এখনো চূড়ান্ত বা নিশ্চিত হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *