কলকাতায় অবস্থিত দেশের ঐতিহ্যবাহী বিজ্ঞান গবেষণা কেন্দ্র ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে। ফিজিক্যাল সায়েন্স বিভাগে রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে। আগ্রহী চাকরিপ্রার্থীদের ২৮ মে’র মধ্যে অনলাইনে ইমেইল করে আবেদন করতে হবে।
এই ইমেইল আইডিতে প্রয়োজনীয় নথিপত্র সমেত আবেদনপত্র পাঠাতে হবে: “[email protected]”। ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।
মাসে বেতন মিলবে ৫৮ হাজার টাকা করে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি, এমএসসি ও পিএইচডি ডিগ্রি থাকতে হবে। কোনো আবেদনমূল্য লাগবে না।
