টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে গেছে

ছবির উৎস, Abdullah Al Numan

ছবির ক্যাপশান, টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন

Published

পড়ার সময়: ৬ মিনিট

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন এবং ছয়জন গুরুতর আহত হয়েছেন।

মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। আহতরা এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি বিবিসি বাংলাকে জানান, নিহতদের মরদেহ মর্গে রাখা আছে।

নিহতদের পরিবার এসে শনাক্ত করার পর তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে যে ওই যাত্রীরা ঈদের ছুটি কাটাতে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। মূলত, যাতায়াত খরচ কমানোর জন্যই তারা এভাবে ভ্রমণ করছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *