অপরাধীদের বিচার নিশ্চিত করার কথা বলছেন বিশেষজ্ঞরা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, অপরাধীদের বিচার নিশ্চিত করার কথা বলছেন বিশেষজ্ঞরা

বাংলাদেশে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধষর্ণ ও হত্যার ঘটনা নিয়ে ক্ষোভ, প্রতিবাদ অব্যাহত রয়েছে। যদিও বাংলাদেশে ধর্ষণের পর হত্যার অনেক ঘটনা অতীতেও আলোচনায় এসেছে।

এমন অনেক ঘটনার বিচার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও অনেকগুলো দীর্ঘদিন ধরেই বিচারাধীন।

বিশেষজ্ঞরা বলছেন, অপরাধিদের বিচারে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মতো গুরুত্বপূর্ণ এবং কার্যকর আইন থাকার পরও, বিচারিক প্রক্রিয়ার নানা জটিলতা ভুক্তভোগীদের দীর্ঘসূত্রিতায় ফেলছে।

অপরাধ করেও বিচারের আওতায় না আসার উদাহরণ অপরাধীদেরকে এসব কাজ করতে আরও উৎসাহ জোগাচ্ছে বলেই মনে করে আইন বিশেষজ্ঞরা।

আইন ও সালিশ কেন্দ্রের সাম্প্রতিক তথ্য বলছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০শে মে পর্যন্ত মাত্র চার মাসেই কমপক্ষে ১১৮ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। আর ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যাকাণ্ডের শিকার কমপক্ষে ১৭ শিশু।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *