বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার। বাফুফে আফিদাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেও সাফের আগে কোচ পিটার বাটলার অধিনায়ক বদল করেছেন। রোববার ভারতের গোয়ায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন মারিয়া মান্দা। সংবাদ সম্মেলনে নতুন অধিনায়ক বড় স্বপ্নই দেখালেন। প্রত্যাশার চাপ মেনে নিয়ে এই মিডফিল্ডার বললেন, সামর্থ্যের সবটুকু দেবেন শিরোপা জয়ের জন্য।

ভারতের গোয়ার সোমবার শুরু হবে সাউথ এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ আসর। আগামী বৃহস্পতিবার মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে বাংলাদেশ। ৩১ মে মুখোমুখি হবে স্বাগতিক ও প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের।

২০২২ সালে ভারতের আধিপত্যের বিপরীতে প্রথম সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সে আসরেও ছিলেন মারিয়া, দুবছর পর তিনি ছিলেন নির্ভরতা হয়ে। এবার তার কাঁধে মাঝমাঠ সামলানোর পাশাপাশি দলকে নেতৃত্ব দেয়ার ভার। প্রতিপক্ষদের সমীহ করে ২৩ বর্ষী এ মিডফিল্ডার শোনালেন প্রাপ্তির চুড়ায় পৌঁছানোর আশাবাদ।

‘আসলে আমরা বিগত দিনে আমরা খেলে আসছি, আমরা জানি সব দলই অনেক ভালো। তো আসলে চাপ তো থাকবেই। কারণ এখন নতুন করে আবার শুরু হচ্ছে সাফ। তো আমরা চেষ্টা করব, আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলার।’

‘আমরা দুইবার চ্যাম্পিয়ন হয়েছি এবং এখন আবার নতুন করে শুরু হচ্ছে (টুর্নামেন্ট), তো এটা আমাদের জন্য খুবই বড় একটা চ্যালেঞ্জ। তো আমরা আমাদের স্বাভাবিক ফুটবলটাই খেলার চেষ্টা করবো আর ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো করার চেষ্টা করবো। সেভাবেই আমরা আমাদের সব প্রস্তুতি ভালোভাবে নিয়ে এখানে এসেছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *