নির্যাতনের প্রতীকী ছায়া ছবি

ছবির উৎস, tzahiV Via GettyImages

ছবির ক্যাপশান, পরীক্ষায় নম্বর কম পাওয়ায় এক শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে

“স্কুলের স্যার আমার মেয়েটারে এমনভাবে মারছে যে, ওর কণ্ঠ বন্ধ হয়ে গেছে। এক সপ্তাহ হয়ে গেলো মেয়েটা একটা কথাও বলেনি,” বিবিসি বাংলাকে বলছিলেন নরসিংদীর রায়পুরা উপজেলার বাসিন্দা শামসুন্নাহার আখতার জোছনা।

মিজ জোছনার কিশোরী মেয়েকে স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে।

পরীক্ষায় নম্বর কম পাওয়ায় গত ২৮শে এপ্রিল বিদ্যালয়ের একজন শিক্ষক ওই ছাত্রীকে বেত দিয়ে পেটান বলে অভিযোগ করেছে পরিবার।

ওই ঘটনার পর থেকে মেয়েটি আর কথা বলতে পারছে না বলে জানিয়েছে পরিবার।

“ও কথা বলার চেষ্টা করতেছে, কিন্তু কথা বের হচ্ছে না। খালি গোঙানির মতো শব্দ করতেছে,” বলেন কিশোরীর মা মিজ জোছনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *