ঢাকার মিরপুরে টিকা কার্যক্রমের ব্যানার টানাতে দেখা যাচ্ছে একজন স্বাস্থ্যকর্মীকে
ছবির ক্যাপশান, ঢাকার মিরপুরে টিকা কার্যক্রমের ব্যানার টানাতে দেখা যাচ্ছে একজন স্বাস্থ্যকর্মীকে

    • Author, মুকিমুল আহসান
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • পড়ার সময়: ৬ মিনিট

ঢাকার রামপুরা এলাকার ফারজানা আক্তারের দুটি সন্তানের মধ্যে বড় ছেলের বয়স সাত বছর, আর ছোট মেয়ের বয়স চার বছর। জন্মের পর তিনি দুটি শিশুকেই নিয়মিত সবগুলো টিকা দিয়েছেন, যার মানে হলো তারা দুই ডোজ হামের টিকাও পেয়েছে।

গত মার্চ মাস থেকে সারাদেশে হামের প্রকোপ বেড়ে গেছে। প্রতিদিন হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালগুলোতে উপচে পড়ছে আক্রান্তের সংখ্যা।

এরকম পরিস্থিতিতে গত পাঁচই এপ্রিল থেকে দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তবে, রামপুরার ফারজানা আক্তার বুঝতে পারছেন না আসলে তার দুই বাচ্চাকে আবারো টিকা দেবেন কি – দেবেন না।

মিজ. আক্তার বিবিসি বাংলাকে বলছিলেন, “চার বছর মেয়েকে হামের দুইটি ডোজ সময়মতো দেওয়া হয়েছে। নতুন করে আবার টিকা দিলে যদি জ্বর আসে, সেই চিন্তা থেকে আরেক ডোজ টিকা দেবো কি না সেটা নিয়ে দুশ্চিন্তা কাজ করছে”।

সরকারের পক্ষ থেকে যে টিকা কর্মসূচি শুরু হয়েছে, সেখানে বয়স নির্ধারণ করা হয়েছে ছয় মাস থেকে ৫৯ মাস বা পাঁচ বছর পর্যন্ত। এ অবস্থায় হামের টিকা নিয়ে অভিভাবকদের নানা জিজ্ঞাসাও রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *