২০১৩ সালের পাঁচ ও ছয়ই মে শক্তি প্রয়োগ করে হেফাজতে ইসলামের সমাবেশ ভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী
ছবির ক্যাপশান, ২০১৩ সালের পাঁচ ও ছয়ই মে শক্তি প্রয়োগ করে হেফাজতে ইসলামের সমাবেশ ভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী

তেরো বছর আগে হেফাজতে ইসলামের সমাবেশে ঢাকার মতিঝিলে শাপলা চত্বরসহ কয়েকটি জায়গায় হত্যাকাণ্ডের মামলায় সোমবার অভিযোগপত্র আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

অভিযোগ আনা হয়েছে ‘গণহত্যার’, মানবতাবিরোধী অপরাধের। অভিযুক্ত করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনকে।

আসলে কি অভিযোগ আনা হয়েছে, সে ব্যাপারে সোমবার ট্রাইব্যুনালে শুনানির পর সংবাদ সম্মেলন করেছে প্রসিকিউশন।

২০১৩ সালের পাঁচ ও ছয়ই মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকার মতিঝিলে শাপলা চত্বর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে ৬১ জনকে হত্যার অভিযোগে মামলাটি করেন সংগঠনটির অন্যতম নেতা আজিজুল হক ইসলামাবাদী।

সেই মামলায় সোমবার ট্রাইব্যুনাল অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *