ফিলিস্তিনপন্থীদের মিছিলের একাংশ

ছবির উৎস, In Pictures via Getty Images

ছবির ক্যাপশান, ফিলিস্তিনপন্থীদের মিছিলের একাংশ

শনিবার লন্ডনে দুটি পরস্পরবিরোধী মিছিলে অংশ নিয়েছে কয়েক লাখ বিক্ষোভকারী। দুই মিছিলের একটি ছিল কট্টর ডানপন্থী টমি রবিনসনের আয়োজিত ‘ইউনাইট দ্য কিংডম’ সমাবেশ, আর অন্যটি ছিল ফিলিস্তিনপন্থী বিক্ষোভ।

কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীতে ৪ হাজারের বেশি পুলিশ মোতায়েন করে। এছাড়া পুলিশের ড্রোন, ঘোড়া ও কুকুর ইউনিট ব্যবহার এবং সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছিল।

নগর পুলিশ একে একে সাম্প্রতিক বছরের অন্যতম বড় পুলিশি তৎপরতা বলে উল্লেখ করেছে। কারণ শনিবার বিকেলে ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপ ফাইনাল উপলক্ষে হাজার হাজার ফুটবল সমর্থকও উপস্থিত হয়েছিলেন।

পুলিশ জানায়, ব্রিটিশ সময় সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত দুই বিক্ষোভ থেকে ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং এফএ কাপ ফাইনাল থেকে অতিরিক্ত আরও ২২ জনকে আটক করা হয়েছে।

‘ইউনাইট দ্য কিংডম’ মিছিলে অংশ নেওয়া বিক্ষোভকারীরা প্রথমে কিংসওয়েতে জড়ো হন। এরপর হোয়াইটহল হয়ে পার্লামেন্ট স্কয়ারের সমাবেশে যোগ দেন তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *