ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে দুই হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছেন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ক্রিস্টিয়ানো রোনালদো

পর্তুগিজ ফুটবলের ইতিহাস আসলে কোনো সরলরেখা নয়, এটা এক বিষাদসিন্ধু, যার এক কূলে পরম প্রাপ্তি আর অন্য কূলে আটলান্টিক মহাসাগরের মতো বিশাল দীর্ঘশ্বাস- এই কথা একবার লিখেছিলেন ক্রীড়া সাংবাদিক জোনাথন উইলসন।

লিসবনের বেলেম টাওয়ার থেকে আটলান্টিকের দিকে তাকালে একটা বিষণ্নতা আসে। এই সমুদ্রপথেই একসময় পর্তুগিজ নাবিকরা অজানার দিকে বেরিয়ে পড়েছিলেন, এনেছিলেন জয়। গড়েছিলেন সাম্রাজ্য।

কিন্তু ফুটবলের মাঠে? সেখানে পর্তুগালের ইতিহাস অনেকটা সেই নাবিকের মতোই, দিগন্ত ছুঁতে ছুঁতে ফিরে আসা।

আজ আবার বিশ্বকাপ মঞ্চে নামছে পর্তুগাল। আর ৪১ বছরের একজন মানুষ নামছেন শেষবারের মতো। ছয়টি বিশ্বকাপ, একটিও ট্রফি নেই।

এটা কি শেষবার? নাকি শেষের শুরু?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *