জুলাই আন্দোলনে নিহত আবু সাইদের কাঁধের ওপর ভর করে যে দুর্নীতি বা অন্যান্য জিনিস চলছে, সে বিষয়টিই তুলে আনার কথা জানিয়েছেন কার্টুনিস্ট মেহেদী হক

ছবির উৎস, Mehedi Haque Cartoons

একজন পেটমোটা মানুষ দাঁড়িয়ে আছেন, আর তার সেই ফোলা পেটের মধ্যে ইংরেজিতে লেখা ‘জুলাই’। এ মাসের ১৩ তারিখে কার্টুনিস্ট মেহেদী হকের আঁকা এমনই এক কার্টুন নিয়ে তোলপাড় ওঠে সামাজিক মাধ্যমে।

একপক্ষের দাবি, এতে নাহিদ ইসলামকে আঁকা হয়েছে এবং এর মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানকেই বিতর্কিত করা হয়েছে। আর অন্যপক্ষ বলছে, রাজনৈতিক ট্যাগ দিয়ে আবারও বাধা দেয়া হচ্ছে মত প্রকাশের স্বাধীনতায়।

কার্টুনটি নিয়ে আলোচনা-সমালোচনা যেমন হচ্ছে, তেমনি কার্টুনটির সমালোচনা করতে গিয়ে ব্যবহৃত ভাষা নিয়েও হচ্ছে তুমুল বিতর্ক।

ভাষা নিয়ে আলোচনায থাকা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেত্রী দিলশানা পারুলের দাবি, বিতর্ক সৃষ্টির জন্যে সচেতনভাবেই এমন ভাষা ব্যবহার করেছেন তিনি। সমালোচনার ধরণ গ্রহণযোগ্য না হলে, শিল্পমানও অগ্রহণযোগ্য হতে হবে, বলেন মিজ পারুল।

বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আঁকা যেমন পুরোনো বিষয়, তেমনি এনিয়ে বিতর্কও নতুন কিছু নয়। গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে দিনশেষে স্বাস্থ্যকর সমালোচনাই কাম্য বলে মত বিশ্লেষকদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *