পিছন থেকে তোলা শিশুকন্যার ছবি- প্রতীকী ছবি

ছবির ক্যাপশান, বছর দশকের ওই শিশুকে ‘সবচেয়ে সাহসী ছোট্ট মেয়ে’ বলে উল্লেখ করেছেন ওই বিচারক- প্রতীকী ছবি

দশ বছরের শিশুকন্যার ‘সাহসিকতার’ প্রশংসা করে আবেগঘন চিঠি লিখেছেন ভারতীয় একজন বিচারক। ধর্ষণের শিকার ওই শিশুকন্যাকে আশ্বস্ত করে সেই চিঠিতে ওই নারী বিচারক লেখেন, তার (ওই শিশুর) উপর যে ব্যক্তি নির্যাতন চালিয়েছিলেন “তার বাকি জীবন খাঁচার মধ্যেই কাটবে”।

সেই চিঠি বহু মানুষের মন ছুঁয়ে গেছে।

নিম্ন আদালতের এই বিচারকের নাম রজনী রাঙ্গা। চিঠিতে ওই শিশুকে ‘ডিয়ার চাইল্ড’ সম্বোধন করে তিনি লিখেছেন, সে “এই আদালতের দেখা সবচেয়ে সাহসী ছোট্ট মেয়ে”।

২০২৩ সালে, ওই শিশুর বয়স যখন সাত বছর, তখন তার উপর যৌন নির্যাতন চালানো হয়।

এই মামলায় দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করে বিচারক রাঙ্গা জোর দিয়ে বলেছেন, ওই ব্যক্তি “তার স্বাভাবিক জীবনের বাকি সময়টুকু” কারাগারের মধ্যেই থাকবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *