ফেসবুক ও পুলিশের লোগোর কোলাজ

অন্তত ১৯টি সরকারি ফেসবুক পেইজ থেকে আয়ের সুযোগ পেয়েছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা- এরকম একটি তথ্য সামনে এসেছে। ফলে প্রশ্ন উঠেছে, এর মাধ্যমে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা নিজের নীতিমালা ভাঙছে কি না এবং সামাজিক মাধ্যম থেকে আসা সরকারি বাহিনীর আয়ের কী হচ্ছে।

ভুয়া খবর ও অপতথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাবের প্রকাশিত এক গবেষণায় আইনশৃঙ্খলা বাহিনীর ফেসবুক পেইজ ‘মনিটাইজেশনের’ বিষয়টি তুলে ধরা হয়। বুধবার এটি প্রকাশিত হয়।

তারা জানায়, এই মনিটাইজেশনের তালিকায় বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী এবং বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের ভেরিফাইডসহ আরও ১৩টি জেলা পুলিশের ফেসবুক পেইজ রয়েছে।

এবিষয়ে পুলিশের সংশ্লিষ্ট কয়েকটি সংস্থার কর্মকর্তাদের প্রশ্ন করা হলে কেউ কেউ জানিয়েছেন যে তাদের পেইজ মনিটাইজ করা হয়নি। আবার কেউ বলছেন, পেইজ মনিটাইজ হলেও এখন পর্যন্ত সেখান থেকে কোনো অর্থ উত্তোলন করা হয়নি।

এদিকে সেবামূলক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সামাজিক মাধ্যম থেকে উপার্জন নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় বলে মনে করেন অনেকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *