সবুজ শার্ট পরা একজন ব্যক্তি গাড়ির ভেতর থেকে বাইরে তাকিয়ে আছেন, গাড়ির জানালার কাচ নামানো।

ছবির উৎস, Isna

ছবির ক্যাপশান, বহু বছর ধরে মাহমুদ আহমাদিনেজাদকে বিশ্বে ইসরায়েলবিরোধী অন্যতম পরিচিত মুখ হিসেবে বিবেচনা করা হতো।

    • Author, সায়িদ জাফারি
    • Role, রাজনৈতিক বিশ্লেষক
  • Published

  • পড়ার সময়: ৬ মিনিট

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে যুদ্ধ-পরবর্তী সম্ভাব্য নেতা হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিবেচনা করেছিল।

“আপনাদের জানা উচিত যে এই ঘৃণ্য শাসনব্যবস্থা (ইসরায়েল) পতনের পথে এবং আল্লাহর কৃপায় এটি ভেঙে পড়বে, আর কোনো কিছুই একে রক্ষা করতে পারবে না। এই শাসনব্যবস্থা তার পথচলার শেষ প্রান্তে পৌঁছেছে এবং শিগগিরই ভৌগোলিক মানচিত্র থেকে মুছে যাবে।”

এ ধরনের বক্তব্য বহু বছর ধরে সাবেক ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে বিশ্বে অন্যতম পরিচিত ইসরায়েলবিরোধী মুখে পরিণত করেছিল।

তিনি হলোকাস্ট নিয়ে প্রশ্ন তুলেছেন, ইসরায়েলকে “মনগড়া শাসনব্যবস্থা” বলে অভিহিত করেছেন এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।

যে কারণে ইসরায়েলি কর্মকর্তারা প্রায়ই তাঁকে উদ্ধৃত করতেন যে কেন তারা মনে করেন ইরান একটি বাস্তব হুমকি, তা ব্যাখ্যা করতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *