ছবিতে ইরান ও পাকিস্তানের পতাকা উড়তে ও একটি গেট দিয়ে ট্রাক প্রবেশ করতে দেখা যাচ্ছে। একটি ফলকে ইংরেজিতে লেখা, "পাকিস্তান পাইনদাবাদ"। বাংলায় যার অর্থ, পাকিস্তান চিরজীবী হোক।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, পাকিস্তান বলছে, তাদের সাথে ইরানের সঙ্গে ট্রানজিট বাণিজ্য এখন আরও সহজ হয়েছে

    • Author, সারাহ হাসান
    • Role, বিবিসি
  • পড়ার সময়: ৬ মিনিট

ইরানের জন্য একটি বাণিজ্যিক করিডর খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে তাদের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। ফলে, ইরান এখন পণ্য আমদানি-রফতানির জন্য পাকিস্তানের করাচি ও গোয়াদার বন্দর ব্যবহার করতে পারবে।

পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের ‘ট্রানজিট অব গুডস থ্রু টেরিটোরি অব পাকিস্তান অর্ডার ২০২৬’-এর আওতায় ইরানি পণ্যের জন্য ছয়টি রুট বা করিডর খোলা হয়েছে।

এই করিডরগুলোর মাধ্যমে ইরান এখন পাকিস্তানের বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারবে। একইসঙ্গে, অন্য দেশ থেকে কেনা পণ্যও পাকিস্তানের ভেতর দিয়ে সহজে ইরানে নিয়ে যাওয়া যাবে।

তবে পাকিস্তান সরকার এমন এক সময়ে এই ঘোষণা দিয়েছে, যখন ইরানে গত ২৮শে ফেব্রুয়ারি থেকে ইরানে চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালিতে ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে দেশটির জন্য আমদানি-রপ্তানি বেশ কঠিন হয়ে পড়েছে।

সাধারণত ল্যান্ডলকড, অর্থাৎ স্থলবেষ্টিত দেশগুলো তৃতীয় কোনো দেশের বন্দর ব্যবহার করে বাণিজ্য করে। যেমন, আফগানিস্তান বহু বছর ধরে পাকিস্তানের বন্দর ব্যবহার করছে। ইরানের নিজস্ব বন্দর থাকলেও বর্তমান পরিস্থিতিতে সেগুলো কার্যত ব্যবহার করা কঠিন হয়ে পড়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *