পদত্যাগ করার পর কয়েকটি রাজনৈতিক দল বা সংগঠন সাবেক রাষ্ট্রপতির বিচারের দাবি তুলেছে

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, পদত্যাগ করার পর কয়েকটি রাজনৈতিক দল বা সংগঠন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিচারের দাবি তুলেছে

Published

পড়ার সময়: ৬ মিনিট

গত শুক্রবার বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর কয়েকটি রাজনৈতিক দল বা সংগঠন তার বিচারের দাবি তুলেছে।

বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন সংগঠন তাকে গ্রেফতার ও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগও দায়ের করা হয়েছে।

এমন অবস্থায় সদ্য সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কি-না সেই প্রশ্নগুলো ঘুরেফিরে সামনে আসছে।

এই বিষয়গুলো সামনে আসার পর রোববার এ নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *