পাবনার সাথিয়ায় মুড়িকাটা পেঁয়াজ চাষ দেখছন কৃষি কর্মকর্তারা

ছবির ক্যাপশান, পাবনার সাথিয়ায় মুড়িকাটা পেঁয়াজ চাষ দেখছন কৃষি কর্মকর্তারা

    • Author, রাকিব হাসনাত
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • Published

  • পড়ার সময়: ৪ মিনিট

রংপুরের পীরগঞ্জের চাষি মোঃ এনামুল হক এবার পঞ্চাশ শতক জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ করেছেন। তার মতে, এটি শীতকালের শুরুতে বাজারে আসে বলে বাজার মূল্য ভালো পাওয়া যায়।

“অল্প সময়ে ফসলটা ঘরে আসে। আর লাভও পাই ভালো। সমস্যা হল কাঁচা অবস্থায় কাটা হয় বলে পনের দিনের মধ্যেই এটি বিক্রি করে দিতে হয়,” বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।

তিনি জানিয়েছেন, তার এলাকায় ৯০ ভাগ জমিতেই চাষিরা এই সময়ে মুড়িকাটা পেঁয়াজের আবাদ করে থাকেন।

আরেকজন কৃষক মোঃ ইসমাইল হোসেন বলছেন, প্রতি আড়াই শতক জমিতে প্রায় পাঁচ মণ পর্যন্ত মুড়িকাটা পেঁয়াজ উৎপাদন করেন তারা।

তিনি বলছিলেন, “রোপণের ৪৫-৬০ দিনের মধ্যে পাতাসহ, এমনকি কাণ্ডসহ পেঁয়াজটা বিক্রি করি। রোপণের জন্য ছোটো পেঁয়াজ নিয়ে আসি পাবনা কিংবা কুষ্টিয়া থাকে। এর প্রতিটি থেকে ৪টা পর্যন্ত পেঁয়াজ হয়”।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *